রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরে বেড়িবাঁধ নির্মাণকাজে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ পৈতৃক সম্পত্তি বণ্টন নিয়ে ভাই-বোনের বিরোধ, হুমকির অভিযোগ বড় ভাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে চন্দনাইশ ভিক্ষু পরিষদের ২০২৬–২০২৯ মেয়াদের কমিটি পুনর্গঠন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন তারকার তকমা নয়, শিল্পীর মর্যাদা চান আতিকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলার আহবায়ক কমিটি গঠন, হরিপদ আহবায়ক, যীশু সদস্য সচিব বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ আজিজুল হক চেয়ারম্যানের সঙ্গে বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ কোটচাঁদপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির উদ্যোগে শুক্রবার (৭ আগস্ট) সিলেটে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর দ্বিতীয় পর্যায় সম্পন্ন।

বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ-যুব (ডবলিউএফবি-ওয়াই) ও বিশ্ব বৌদ্ধ সংহতি (ডবলিউএবি) সংঘ এর বাংলাদেশস্থ আঞ্চলিক কেন্দ্র “বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ”-জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আয়োজনে বাবৌযুপ সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সভাপতিত্বে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সার্বিক সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ভার্থখলার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর সেক্রেটারী মাহাবুবুল হক চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক আলহাজ্ব কাপ্তান হোসেন। অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন মঞ্চের সদস্য সচিব সাংবাদিক আমীর হোসেন সোহাগ, সিলেট সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক বিপ্লব পাল, সাংবাদিক ও ছড়াকার প্রশান্ত লিটন, মহানগর বিএনপি নেতা উজ্জ্বল দাস ৩২ ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন সাধারণ সম্পাদক শাহ আলম হিল্টন, বিএনপি নেতা বেলাল আহমদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এর আহ্বায়ক সাজন আহমেদ সাজু,নজরুল একাডেমির পাঠাগার সম্পাদক সাংবাদিক সুয়েজ হোসেন, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর এর উজ্জ্বল রঞ্জন চন্দ, বাবৌযুপ এর সদস্য শেলু বড়ুয়া, তরুন উদ্দোক্তা কবির হোসেন শোভন, হাফেজ মোঃ আশরাফুল ইসলাম, তরুন উদ্দোক্তা মোঃ নয়ন আহমেদ, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ।

বক্তাগণ বলেন, বৃক্ষ শুধু প্রকৃতির শোভাই বৃদ্ধি করে না, এটি মানুষের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান অবলম্বন। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, বন উজাড় ও পরিবেশ দূষণের ভয়াবহ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ব্যাপক বৃক্ষরোপণ এবং রোপিত গাছের নিয়মিত পরিচর্যার কোনো বিকল্প নেই। পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর এমন উদ্যোগ প্রশংসনীয় এবং এ আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা সময়ের অপরিহার্য দাবি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102