বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা আনোয়ারায় পানিতে পড়ে স্বেচ্ছাসেবক দল নেতার একমাত্র সন্তানের মৃত্যু শিক্ষার সাথে আপোষ চলবেনা- আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশে ইউএনও মহিন উদ্দিন

হাকিমপুরে মাদক, গ্রেপ্তারি পরোয়ানা এবং অপহরণ সহ বিভিন্ন মামলায় আটক ৫

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

ইয়াসির আরাফাত, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলিতে মাদক মামলা, চুরি, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামি এবং অপহরণ ও চাঁদাবাজি মামলায় সর্বমোট পাঁচ(০৫) জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন সূত্রে এবং হাকিমপুর থানার অফিসিয়াল প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গত ০৩ জুলাই ২০২৬ ইং শুক্রবার দিন ও রাতে অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
আটকৃতরা হচ্ছে,
মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামের মোঃ দুলাল হোসেনের পুত্র মোঃ শাহীন(২২),
হাকিমপুর থানায় দায়েরকৃত অপহরণ ও চাঁদাবাজি মামলা নং- ০১ এর গ্রেপ্তারকৃত আসামি জাংগই(বর্তমানে উত্তর বাসুদেবপুর, মুন্সিপাড়া) গ্রামের আলহাজ্ব আবু তোরাব হোসেনের পুত্র মোঃ তাহকিক হাসান (৩১),
হাকিমপুর থানার মামলা নং ০৪, ধারা -৩৭৯/৪১১/৩৪ এর গ্রেপ্তারকৃত আসামি দিনাজপুরের খানসামা থানার হাসিমপুর গ্রামের অবিনাশ চন্দ্র রায়ের পুত্র স্বপন কুমার রায়(৩০),
হাকিমপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং -০৫ এর গ্রেপ্তারকৃত আসামি নয়ানগর গ্রামের মোঃ আব্দুল জব্বার মন্ডলের পুত্র মোঃ সাখাওয়াত হোসেন জুয়েল(৪৪),
এবং জিআর ১১২/১৬ মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামি হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত মকছেদ আলীর পুত্র মোঃ বিদ্যুৎ হোসেন(৩৫)।
হাকিমপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, ০৪ জুলাই ২০২৬, শনিবার, ভ্রাম্যমাণ আদালতে ০৬ মাসের দন্ডপ্রাপ্ত আসামি শাহিনকে জেল সুপার,জেলা কারাগার,দিনাজপুরে এবং অন্যান্যদের যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102