বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বিশ্বকাপ উপলক্ষে গ্রাম হার্ভেস্টের প্রেডিকশন প্রতিযোগিতা, বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলের সমর্থনে ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন নানা আয়োজনে। এই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে ফুটবলপ্রেমীদের জন্য আকর্ষণীয় প্রেডিকশন প্রতিযোগিতার আয়োজন করেছে গ্রাম হার্ভেস্ট।

প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দের দলের জয় নিয়ে প্রেডিকশন দিচ্ছেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুইজন করে বিজয়ী নির্বাচন করে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আকর্ষণীয় পুরস্কার।

আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার ম্যাচের সঠিক প্রেডিকশনদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আসির ফয়সাল ও জীবন বিজয়ী নির্বাচিত হন। অন্যদিকে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আলাদিন ও মাসুদুল ইসলাম বিজয়ী হন।

বিজয়ীরা জানান, গ্রাম হার্ভেস্টের এমন ব্যতিক্রমী আয়োজন খেলা দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। পুরস্কার পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গ্রাম হার্ভেস্টের স্বত্বাধিকারী উদ্যোক্তা দিলরুবা আক্তার ভূঁইয়া বলেন, “তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতেই আমাদের এই উদ্যোগ। তরুণরা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে সমাজে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কমে আসবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও জানান, পুরো বিশ্বকাপজুড়ে গ্রাম হার্ভেস্টের পক্ষ থেকে এই প্রেডিকশন কার্যক্রম ও পুরস্কার প্রদান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102