সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর রবীন্দ্র ভবনে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর ৫০ তম সভা – মাদকের বিরুদ্ধে কোন আপোষ হবে না – এসিল্যান্ড মোঃ আবু জাফর মজুমদার আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চা বাগান থেকে বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের মেয়ে শান্তা যাদব

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ফিরোজ বিশ্বাস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ডিজিটাল ক্রিয়েটিভ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান Creative By Prappo-এর কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সম্প্রতি একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ও অভিজ্ঞ ব্যক্তিত্ব জনাব মোঃ ফিরোজ বিশ্বাস। Creative By Prappo দীর্ঘদিন ধরে লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ফটো এডিটিংসহ কম্পিউটারভিত্তিক বিভিন্ন ডিজাইন সেবা এবং ফ্রিল্যান্সিং সেবা প্রদান করে আসছে। তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল সেবার মাধ্যমে এগিয়ে নেওয়া এবং সৃজনশীলতাকে বিকশিত করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জনাব মোঃ ফিরোজ বিশ্বাস বলেন, “Creative By Prappo তরুণদের জন্য একটি সম্ভাবনাময় ডিজিটাল প্ল্যাটফর্ম। সৃজনশীল কাজের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে। আমি বিশ্বাস করি, সততা, দক্ষতা ও মানসম্মত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবে। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।”
এ সময় Creative By Prappo পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা জনাব মোঃ ফিরোজ বিশ্বাসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি তাঁর দিকনির্দেশনা ও পরামর্শে প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Creative By Prappo পরিবারের সকল সদস্য প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্যের জন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102