বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে নৈহাটির ঐতিহাসিক বঙ্কিম ভবনে শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাহিত্যপ্রেমী, সংস্কৃতি কর্মী ও বিশিষ্ট জনদের উপস্থিতি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের রাষ্ট্রমন্ত্রী,উত্তর ২৪ পরগনার জেলাশাসক, সন্দেশখালির বিধায়ক, ব্যারাকপুরের মহকুমা শাসক এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সচিব-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর সাহিত্য কীর্তি ও জাতীয় চেতনায় অবদানের কথা স্মরণ করা হয়।
বক্তারা বলেন,বাংলা ভাষা,সাহিত্য ও জাতীয়তাবোধের বিকাশে বঙ্কিমচন্দ্রের অবদান চিরস্মরণীয় এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ পৌঁছে দেওয়াই এই উদযাপনের মূল লক্ষ্য।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102