বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে অভিযান, ৩ জনকে অর্থ ও কারাদণ্ড কর্নফুলীতে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ইউপি নির্বাচনে বিএনপির কাঁটা হবে ” বিদ্রোহী প্রার্থী  “ চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন আনোয়ারায় মন্দিরের দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি আনোয়ারায় মাদক সেবন অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড কলকাতার”রবীন্দ্র সদনে” ছন্দে ও আনন্দে”আয়োজিত নানা রঙের গান জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে কক্সবাজারের রামুতে বৃক্ষ রোপন শ্রীরামপুরে প্যারামাউন্ট হসপিটালের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প উদ্বোধন বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, তদন্তে পুলিশ

বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও পরিচিতি সভা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

 

বাহরাইন প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিএনপি’র নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।
পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নবনির্বাচিত সভাপতি সিআইপি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল কবির ও সাংগঠনিক সম্পাদক জেনায়েদ ইসলাম বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ও বাহরাইন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ আইনুল হক সরকার সিআইপি। এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
বক্তারা প্রবাসে নবীনগরবাসীর ঐক্য, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102