বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে অভিযান, ৩ জনকে অর্থ ও কারাদণ্ড কর্নফুলীতে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় ইউপি নির্বাচনে বিএনপির কাঁটা হবে ” বিদ্রোহী প্রার্থী  “ চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন আনোয়ারায় মন্দিরের দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরি আনোয়ারায় মাদক সেবন অবস্থায় আটক ৪ জনের কারাদণ্ড কলকাতার”রবীন্দ্র সদনে” ছন্দে ও আনন্দে”আয়োজিত নানা রঙের গান জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে কক্সবাজারের রামুতে বৃক্ষ রোপন শ্রীরামপুরে প্যারামাউন্ট হসপিটালের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প উদ্বোধন বোয়ালখালীতে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট, তদন্তে পুলিশ

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়া উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ১৭ ইউনিয়ন ভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৭ম দিনের খেলা খলিল মীর ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬শে জুন) বিকেলে অনুষ্টিত খেলায় কচুয়াই ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ বনাম জঙ্গলখাইন ইউনিয়ন জিয়া স্মৃতি সংসদের মধ্যে এ খেলা অনুষ্টিত হয়।
এতে খেলায় উভয় দলের উওেজনাপূর্ন আড্ডা আড্ডি লড়াইয়ের মধ্যে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে কচুয়াই ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ২-০ গোলের ব্যবধানে জঙ্গলখাইন ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে।এই খেলা পরিচালনায় রেফারীর বাঁশির সর্বশেষ সুরের ফলাফলে কচুয়াই ইউনিয়ন বিজয় লাভ করে।
এ খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন জেলা বিএনপির সাবেক সহ অর্থ সম্পাদক মোর্শেদুল সফি হিরু।উদ্বোধক ছিলেন জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক সেলিম সিকদার।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি সিনিয়র সদস্য আবু ছালেহ মোহাম্মদ সাইফুদ্দিন।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মো: মোহাম্মদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টানে পর্যায়ক্রমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম,কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল আবছার চৌধুরী,শহীদ জিয়া স্মৃতি সংসদ সহ-সভাপতি মো: ইসহাক,খাইরুল ইসলাম চৌধুরী,ইউসুপ তালুকদার,অহিদুল ইসলাম খোকন।সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি ইকবাল সিকদার সুমন।
এছাড়াও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি,যুগ্ম সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ জিরি ইউনিয়ন শাখার প্রতিধি ক্যাপ্টেন আবু তৈয়ব,সাজ্জাদ হোসেন,রুবেল,শাহ আলম প্রমুখ।
উল্লোখ্য অনুষ্টানের প্রধান অতিথি দ: জেলা বিএনপি নেতা মোর্শেদুল সফি হিরু বক্তব্যকালে বলেন, মাদকমুক্ত সমাজ বির্নিমানে খেলা ধূলার কোন বিকল্প নেই।এ কারনে গনমানুষের নেতা আলহাজ্ব এনামুল হক এনাম এমপির নির্দ্দেশনায় শহীদ জিয়া স্মৃতি সংসদ উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ের দল নিয়ে যেই টুর্নামেন্ট শুরু করেছেন সত্যিকার অর্থে দেশের জন্য এই টুর্নামেন্ট একটি মাইলফলক এবং মাদক নির্মূলে সহায়ক ভূমিকা রাখবে।যুবসমাজকে ক্রীড়ামুখী ও মনযোগী করতে জিয়া স্মৃতি সংসদ উপজেলার ইউনিয়ন পর্যায়ের এই ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করে সত্যিকার অর্থে মাদক প্রতিরোধ করার এক মহাঔষধ হিসেবে কাজ করবে।যার কারনে এমপি এনামুল হক এনাম সহ জিয়া স্মৃতি সংসদ সংগঠনের সকল নেতা কর্মীবৃন্দ প্রসংসার দাবীদার এবং সাধুবাদ শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ ও অবিনন্দন জানান তিনি।।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102