সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর রবীন্দ্র ভবনে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এর ৫০ তম সভা – মাদকের বিরুদ্ধে কোন আপোষ হবে না – এসিল্যান্ড মোঃ আবু জাফর মজুমদার আনোয়ারায় এলাকাবাসী ও পুলিশের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চা বাগান থেকে বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের মেয়ে শান্তা যাদব যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এমপি এরশাদ উল্লাহকে শুভেচ্ছা

আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আনোয়ারায় কোচিং সেন্টারে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইয়াছিন আরাফাত (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।এই  ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৭ জুন উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি মুরগির খামারে (ফার্ম) এই ঘটনা ঘটে।  মামলার এজাহার ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় অভিযুক্ত ইয়াছিন আরাফাত তাকে বিভিন্ন সময়ে রাস্তাঘাটে উত্ত্যক্ত করাসহ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরী তার এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত ছিল ইয়াছিন।

‎ঘটনার দিন সকাল আনুমানিক ৮টার দিকে ওই কিশোরী যখন বাড়ি থেকে কোচিং সেন্টারে যাচ্ছিল, তখন ওৎপেঁতে থাকা ইয়াছিন তাকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি নির্জন মুরগির ফার্মে নিয়ে যায়। সেখানে ইয়াছিন ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালালে তার চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

গ্রামবাসীদের তৎপরতায় কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত ইয়াছিন তখন কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্যকে ঘটনা জানালে সেই ইউপি সদস্য গ্রাম্য শালিশের মাধ্যমে তিনশত টাকার স্ট্যাম্পে ইয়াছিনের স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ অভিযানে নামে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, “বারশত ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আনোয়ারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ইয়াছিন আরাফাতকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। ঘটনাটির বিষয়ে আইনি প্রক্রিয়া ও অধিকতর তদন্ত চলমান রয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102