বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের খলিল মীর কলেজ ভেন্যুর খেলা উদ্বোধন 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

অরুন নাথ – পটিয়া ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের খলিল মীর কলেজ ভেন্যুর খেলা কলেজ মাঠে শুরু হয়েছে।
রবিবার (২১শে জুন) বিকেলে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিন,প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান মিজান, উদ্বোধক ছিলেন প্রবীণ বিএনপি নেতা জিরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: ইব্রাহিম সওদাগর,প্রধান বক্তা ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ সভাপতি আবদুল আলীম,ইকবাল সিকদার সুমন,ক্যাপ্টেন আবু তৈয়ব,সাজ্জাদ হোসেন রুবেল,মো: শাহ আলম সহ শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি সম্পাদক সহ ১৭ ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের নের্তৃবৃন্দ ছাড়া ও বিএনপি ও অংগ সংগঠনের নের্তৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।এতে খলিল মীর কলেজ ভেন্যুর উদ্বোধনী খেলায় ভাটিখাইন শহীদ জিয়া স্মৃতি সংসদ ০৩-০২ গোলে জিরি শহীদ জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে।এতে প্রধান অতিথি বলেন,শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের সুশৃঙ্খলভাবে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য শপথ নিতে হবে। তিনি ক্রীড়ার মাধ্যমে পরস্পর সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102