বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শনে এমপি জসিম: ৫ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমায় অবস্থিত রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। শনিবার (২০ জুন) সন্ধ্যায় তিনি মসজিদটি পরিদর্শনে যান।পরিদর্শনকালে এমপি জসিম উদ্দিন আহমেদ মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং মসজিদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় মসজিদের উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে তিনি ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় তিনি জানান,এই অনুদান মূলত মসজিদের সংস্কার কাজ,জানাজার নামাজের মাঠ ভরাট এবং মাঠের চারপাশ দিয়ে সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হবে। দ্রুতসময়ে এই অর্থ বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর যথাযথ নিয়মে আবেদনপত্র জমা দেওয়ার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আফসার, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, সিরাজুল ইসলাম, মোঃ শহীদ, হামিদ খান, সাইফুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সিরাজুল হক, ফজল করিম, বরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মাওলানা আজিজুর রহমান, রহমত আলী মাঝী, মোহাম্মদ দেলোয়ার, রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মোঃ হোসাইন, মোজাম্মেল হক তালুকদার, মোহাম্মদ ছাদেক, আব্দুল মজিদ, শাহ আলম, মোহাম্মদ নাসির, মোহাম্মদ লোকমান সওদাগর, মোহাম্মদ ওয়াহেদ সওদাগর, কামরুদ্দীন নূরী, সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক, প্রভাসী জসিম, প্রবাসী ফরিদ, শাহনেওয়াজ সোহেল, তারেক, মোহাম্মদ ফকির, মোহাম্মদ বাছা, জাহেদ, আক্কাস, আবু সহেল এসকান্দর, শিবলু, ফাহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102