বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু বোয়ালখালীতে বসতঘরে চোরাই গরু-মহিষ, জব্দ মোটরসাইকেল ফের আলোচনায় অভিনেত্রী নওরিন আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন

সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে ভূমিকা রাখবে মহিরা ঐক্য পরিষদ: এমপি এনামুল হক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ও ঐক্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সামাজিক সংগঠন মহিরা ঐক্য পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক এনাম সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (১৯শে জুন) সকালে এমপি এনামুল হক এনামের বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে মহিরা ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশ ও সাধারণ সম্পাদক টুটুল বিশ্বাস এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মহিরা ক্ষেত্রপাল বিগ্রহ উন্নয়ন পরিচালনা পরিষদ, মহিরা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমসহ গ্রামের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।
সাক্ষাৎকালে মহিরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ গ্রামের সার্বিক উন্নয়ন,সামাজিক সম্প্রীতি ও ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে এমপির সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় সংসদ সদস্য এনামুল হক এনাম মহিরা গ্রামের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন,ঐক্যবদ্ধ সমাজই উন্নয়নের মূল শক্তি। মহিরার মানুষ সবসময় সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা।এলাকার যে কোন উন্নয়নমূলক উদ্যোগে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি মহিরার একটি সড়কের উন্নয়নে সহযোগিতার কথাও উল্লেখ করেন এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সমর্থন দেওয়ার আশ্বাস দেন।
এ সময় তিনি নবগঠিত মহিরা ঐক্য পরিষদের সফলতা কামনা করেন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সংগঠনটির ভূমিকার প্রশংসা করেন।

মহিরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান,সংগঠনটি মহিরা গ্রামের সার্বিক উন্নয়ন,সামাজিক ঐক্য সুসংহত করা,তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে কাজ করবে।

বিশ্বস্হ এক সূত্রে জানা যায় এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে স্হানীয় নেতৃবন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন মহিরা ঐক্য পরিষদের সাবেক সভাপতি রঞ্জিত কুমার চৌধুরী,উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট বাদল সরকার,সুজিত কান্তি গুপ্ত নান্টু ,ডা.অজিত শীল,তপন দাশ,
কার্যনির্বাহী কমিটি ও গ্রামের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শম্ভু বিশ্বাস,
তরুণ নাথ, নিতাই নাথ, বিকাশ নাথ, তিলক চৌধুরী, বিপ্লব চৌধুরী,প্রবাল দে,সত্যজিৎ চৌধুরী টুলু,শেখর সরকার,সৌরভ চৌধুরী,
প্রণব চৌধুরী, প্রদীপ বিশ্বাস, দোলন দাশ, শিবু চক্রবর্তী, মিঠু চৌধুরী, প্রশান্ত সরকার টিসু, যীশু চৌধুরী, বাপন সরকার, উজ্জ্বল বিশ্বাস,সুমন দাশ, তরুণ চৌধুরী, লিটন নাথ, রাজন দাশ, রিন্টু শীল,অ্যাডভোকেট সুব্রত শীল রাজু, বিটন মালাকার, উত্তম শীল, নয়ন বিশ্বাস, সৈকত চৌধুরী বাপ্পা, রামপ্রসাদ চৌধুরী, পলাশ বিশ্বাস, সজল শীল, বিধান চৌধুরী, সানি চৌধুরী, পিন্টু সরকার, জুয়েল দাস পিটু, মিন্টু দে, রুপন নাথ বাবুচি, বিমান নাথ, টিটু নাথ, বাবলু নাথ, পলাশ চক্রবর্তী, উজ্জ্বল নাথ, উৎপল শীল, সকাল দে, বাসুদেব বিশ্বাস, রানা দে, উৎপল দাশ, প্রমিজ দে, এনজয় দে, প্রান্ত বিশ্বাসসহ মহিরা গ্রামের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ঐতিহ্যবাহী মহিরা গ্রামের সামাজিক উন্নয়ন, সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে সম্প্রতি মহিরা ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনটির সভাপতি হিসেবে অধ্যক্ষ সমীর কান্তি দাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক টুটুল বিশ্বাস দায়িত্ব গ্রহণ করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, এই সংগঠনের মাধ্যমে মহিরায় সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102