শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা  হিলিতে একজন ভারতীয় নাগরিক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ২ আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড়

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে স্মৃতি কণা বড়ুয়াকে মাতৃ সম্মাননা প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৩৯ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বিবিজেপি) সিলেট অঞ্চলের উদ্যোগে পবিত্র বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর মমতাময়ী মাতা স্মৃতি কণা বড়ুয়াকে “মাতৃ সম্মাননা”প্রদান করা হয়।
তবে অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে না পারায় পরবর্তীতে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে তাঁর হাতে সম্মাননা স্মারকটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। সম্মাননা গ্রহণকালে পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও আশীর্বাদ জ্ঞাপন করেন। তাঁরা সম্মাননা প্রাপ্ত সকল মায়েদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের পক্ষ থেকেও সিলেট অঞ্চলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের সহ-সভাপতি ট্রাস্টি এ্যানি চৌধুরী, সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর বড়ুয়া, অর্থ সম্পাদক তাপস সিংহ, দপ্তর সম্পাদক লিটন বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া এবং সদস্য শেলু বড়ুয়া সিলেট থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন। বক্তারা বলেন, মায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সম্মানবোধ সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সম্মাননা উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102