বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃ /ত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

কুমিল্লা, ৬ জুন ২০২৬: কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ছিলইন গ্রামের মোঃ সাফায়াতের ৫ বছর বয়সী ছেলে মোঃ আবির এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু আবির তার মায়ের নানার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা গ্রামে দাওয়াত খেতে গিয়েছিল। সেখানে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে সে মৃত্যুবরণ করে।
মাত্র পাঁচ বছর বয়সী এই নিষ্পাপ শিশুর অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হাসিখুশি ও প্রাণবন্ত স্বভাবের আবিরকে হারিয়ে স্বজনরা গভীরভাবে শোকাহত।
পরিবারের সদস্যরা জানান, আবির ছিল অত্যন্ত মিশুক ও হাস্যোজ্জ্বল স্বভাবের। সবার সঙ্গে সে স্নেহভরে কথা বলত। তার মৃত্যুতে পরিবারে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, নিহত আবির নাগরিক টিভি বাহরাইন প্রতিনিধি মোঃ মিটনের ভাতিজা।
এদিকে, আবিরের অকাল মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। প্রেসক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তারা মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি প্রার্থনা করেন।
মরহুমের জানাজা ও দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শেষ বিদায়ে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
শোকাহত পরিবার মরহুমের রূহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102