বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

মাজারের টাকা জনসম্মুখে গণনার মাধ্যমে ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন, এই সচ্ছতার ধারা অব্যাহত থাকবে :মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও অর্থ ব্যবস্থাপনা নিয়ে চলমান বিতর্কের মধ্যে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার ২৪ জুন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন।” মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, মাজারের দানের অর্থ প্রকাশ্যে গণনার মতো উদ্যোগ স্বচ্ছতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাম্প্রতিক ঘটনাগুলো মাজার ব্যবস্থাপনার অনেক বাস্তবতা সামনে নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, মাজারের আয়-ব্যয় ও দান ব্যবস্থাপনায় কোনো ধরনের অস্বচ্ছতার সুযোগ রাখা হবে না। সিলেটের রাজনৈতিক নেতৃত্ব, মাজার সংশ্লিষ্ট পক্ষ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

সাবেক ডিসি সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া এবং এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের রুটিন কার্যক্রমের অংশ।

উল্লেখ্য, গত সপ্তাহে জেলা প্রশাসনের উদ্যোগে হজরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ সিলগালা করা এবং প্রশাসনের পক্ষ থেকে নতুন দানবাক্স স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে দানবাক্স খুলে গণনা করে প্রায় ১৭ লাখ ৬৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়ার তথ্য প্রকাশ করা হয়।

এ ঘটনার মধ্যেই জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার বদলির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাজারের অর্থ ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন মন্ত্রীর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102