শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে দেবনাথ পরিবারের শারদীয়া দুর্গাপূজা – বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত আনোয়ারায় প্রায় ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার,আটক ২ কলকাতায় মহাসাড়ম্বরে উদযাপন করা হয়েছে শারদীয়া জীবন্ত-মৃণ্ময় দুর্গাপূজা বোয়ালখালীতে নামকীর্তনশিল্পী গোপাল দাসের মৃত্যু, ছন্দারিয়া গ্রামে শোকের ছায়া কলকাতার‌ আলিমুদ্দিন স্ট্রিটে সাধুসন্তদের চন্ডীপাঠের আসর আনোয়ারায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম সিকদার চন্দনাইশে পূজামণ্ডপে এমপি জসিম উদ্দীনের উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় বিভিন্ন পুজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শহীদুল আলম

থাইল্যান্ডের ধম্মকায়ায় ঐতিহাসিক মহাসমাবেশে বাবৌযুপ’র চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর যোগদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধিঃ
‎থাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ প্যাগোডা ধম্মকায়া প্যাগোডায় এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক মহা সংঘদান অনুষ্ঠিত হয়েছে। ১০ লক্ষ বুদ্ধ প্রতিবিম্বে সজ্জিত এই প্যাগোডায় আয়োজিত এই মহতী কর্মসূচি ছিল বিশ্বখ্যাত বৌদ্ধ ভিক্ষু লুম্পো ধম্মচায়োর ৮২তম জন্মদিন এবং বিশ্ব ধরিত্রী দিবস ২২ এপ্রিল ২০২৬ উপলক্ষে।
‎অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার বৌদ্ধ বিহারের অধ্যক্ষসহ মোট ৫১,০০০ বৌদ্ধ ভিক্ষু সংঘ অংশগ্রহণ করেন। এতে আনুমানিক পাঁচ লক্ষাধিক বৌদ্ধ ধর্মাবলম্বীর উপস্থিতি এই মহা সংঘদানকে এক অভূতপূর্ব বৈশ্বিক ধর্মীয় সমাবেশে পরিণত করে।
‎বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির চেয়ারম্যান এবং দি ওয়ার্ল্ড এ্যালায়েন্স অব বুড্ডিষ্ট (WAB)-এর ভাইস প্রেসিডেন্ট চিন্ময় বড়ুয়া রিন্টু এই মহা সংঘদানে অংশগ্রহণ করেন। একই সফরে তিনি WAB-এর কার্যনির্বাহী পরিষদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণী সভাতেও অংশ নেন। এই আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন বৌদ্ধ ঐক্য, মানবকল্যাণ ও বিশ্বশান্তির বার্তা বহন করে। একই সাথে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ধরিত্রী দিবসের তাৎপর্যও তুলে ধরা হয় অনুষ্ঠানে।
‎
‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102