বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ভিপি মোজাম্মেল পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত ‎ বোয়ালখালীতে ৩দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রশিক্ষণ সম্পন্ন চন্দনাইশে সঞ্জিত দেবের জীবনসংগ্রাম, পরিবার বাঁচাতে  একটি অটোরিক্সার স্বপ্ন যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন চট্টগ্রামের মেয়ে তিরোনা বড়ুয়া স্বল্পা ন্যায়বিচার নালসা NALSA এবার আপনার গ্রামে ব্যবস্থা হয়েছে বাংলাভাষা আন্দোলনের পথিকৃৎ ধীরেন্দ্রনাথ দত্তের স্মরণে সংবাদ সোচ্চার পত্রিকা ব্রাজিলিয়ান ফুটবলার ‌মাইকন ১৪ নভেম্বর কলকাতায় আসছেন প্রেসক্লাব কলকাতায় কনফারেন্স লংগদুতে রাঙ্গীপাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশনা ঘরের উদ্বোধন করলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহনেওয়াজ তাসকিন কর্ণফুলীর দৌলতপুর করপাড়ায় শ্যামা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, নূর আলী সভাপতি

সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

‎বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, ক্রীড়া সংগঠক, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (৪ নভেম্বর)। ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাদেক হোসেন খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পরাজিত করে দেশজুড়ে আলোচনায় আসেন খোকা। নির্বাচনের পর তাঁকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন সাদেক হোসেন খোকা। পরে তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। এরপর ২০০২ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

‎টানা ১০ বছর অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন সাদেক হোসেন খোকা। ২০১৪ সালের ১৪ মে ক্যানসারের চিকিৎসার জন্য সপরিবারে নিউইয়র্ক যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ৪ নভেম্বর মারা যান এই রাজনীতিক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102