বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ন্যায়বিচার নালসা NALSA এবার আপনার গ্রামে ব্যবস্থা হয়েছে বাংলাভাষা আন্দোলনের পথিকৃৎ ধীরেন্দ্রনাথ দত্তের স্মরণে সংবাদ সোচ্চার পত্রিকা ব্রাজিলিয়ান ফুটবলার ‌মাইকন ১৪ নভেম্বর কলকাতায় আসছেন প্রেসক্লাব কলকাতায় কনফারেন্স লংগদুতে রাঙ্গীপাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশনা ঘরের উদ্বোধন করলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহনেওয়াজ তাসকিন কর্ণফুলীর দৌলতপুর করপাড়ায় শ্যামা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, নূর আলী সভাপতি আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করলেন  সাবেক প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান কর্ণফুলী টানেলে দুই বাসের সংঘর্ষ, আহত ১০ সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ রাজনীতিবিদ আখতারুজ্জামান বাবুর ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ

আনোয়ারায় রেস্টুরেন্টে বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ— তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

বাসি খাবার, অননুমোদিত রং-রাসায়নিকের ব্যবহার আর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি— রেস্তোরাঁগুলোর এমন চিত্র উঠে এসেছে চট্টগ্রামের আনোয়ারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে।

‎কোথাও খাবারে ব্যবহার করা হচ্ছিল গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক, আবার কোথাও কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে রাখা হচ্ছিল রান্না করা বাসি খাবার। এসব অনিয়মের দায়ে তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী ও টানেল সংযোগ সড়ক এলাকাসহ বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

‎অভিযানে ভোজন বাড়ি নামের একটি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খাবারে অননুমোদিত রং ও গোলাপজল, কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায় বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎এ সময় টানেল ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খাবারে গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ করা হচ্ছিল।

‎অন্যদিকে, সাদিয়া’স কিচেন নামের একটি প্রতিষ্ঠানকে বাসি শর্মার চিকেন সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। এ সময় আনোয়ারা থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102