আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে বটতলী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা। এ সময় মাওলানা মাইনুদ্দিন ও নাসির শাহ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা শাখার আমির এম. এ. গণি।
দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে দলটির স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।