রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ সম্পন্ন শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বার্তা কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন সরকারি দপ্তরে এসে মানুষ যেন স্বস্তি পান সেটা নিশ্চিত করতে হবে – আনোয়ারায় ডিসি জাহিদ শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয় – আনোয়ারায় ডিসি-এসপি সন্দ্বীপ টু চট্টগ্রাম সেতু বাস্তবায়ন ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আনোয়ারায় যুবকের মাদক সেবন, অর্থ ও কারাদণ্ড প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে দেবনাথ পরিবারের শারদীয়া দুর্গাপূজা –

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

প্রতিপাদ্য: “সহিংসতা নয়, সুবিচার চাই”

চট্টগ্রাম, ২৪ অক্টোবর ২০২৬: দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ এবং মব সহিংসতার প্রতিবাদে ‘সহিংসতা নয়, সুবিচার চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এক্টিভিস্টা চট্টগ্রামের যুব নেতৃত্বে, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ)-এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে যুব সংগঠনের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবক, সামাজিক ও মানবাধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, নেটওয়ার্ক, সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শনিবার সকাল ৯ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, জামাল খান এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলা সম্প্রীতি ও সুরক্ষা কমিটি, পিস নেটওয়ার্ক, সচেতন নাগরিক কমিটি (সনাক), মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন, মর্যাদা, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু হত্যা, নির্যাতন, ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং মব সহিংসতার ঘটনা সমাজে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। এসব ঘটনা সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাসকে দুর্বল করে।

বক্তারা আরও বলেন, অপরাধের অভিযোগে কাউকে গণপিটুনি দেওয়া, গুজব বা উসকানির ভিত্তিতে সহিংসতা সৃষ্টি করা কিংবা জনতার চাপে কাউকে শাস্তি দেওয়া কোনোভাবেই ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং দোষীদের ন্যায়সংগত বিচারের আওতায় আনা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। একই সঙ্গে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, নারী ও শিশুর নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং গুজব ও উসকানিমূলক তথ্য প্রতিরোধে তরুণদের সক্রিয় হতে হবে। সহিংসতামুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজ, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মানববন্ধন থেকে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং নারী ও শিশুর নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি গুজব, উসকানি, গণপিটুনি এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদ, মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও আইনের শাসনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102