আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
মাদক বিরোধী অভিযানে আনোয়ারা থানা এলাকা হতে ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
জানা যায় এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার জেলা হতে আনোয়ারা থানা এলাকা হয়ে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর এসআরবি-৭ চট্টগ্রাম, এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন তৈলার দ্বীপ সংলগ্ন সরকারহাট গরু বাজার এর মেসার্স পেতান শাহ ষ্টোর এন্ড সাপ্লাইয়ার্স নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে সন্দেহভাজন গাড়ী তল্লাশী শুরু করে। তল্লাশীর একপর্যায়ে ০১টি সবুজ রংয়ের নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা চেকপোস্টে আসলে এসআরবি সদস্যরা সিএনজি অটোরিক্সার চালক ও যাত্রীর আসনে পিছনে থাকা ১ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তারা স্বীকার করে যে, তাদের ব্যবহৃত সিএনজি অটেরিক্সার ড্রাইভিং সিটের নীচে ইয়াবা ট্যাবলেট লুকানো আছে। পরবর্তীতে অভিযুক্ত সিএনজি চালক মোঃ সাকিব(১৯) এবং জাহিদুল ইসলাম নামে দুই জনকেআটক করা হয়। আটক ুজন চকরিয়ার মালুমঘাট এলাকার বাসিন্দা। তাদের হেফাজত হতে ২৮,৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনের ব্যবহৃত ১টি সিএনজি উদ্ধার এবং সিনজি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এর আনুমানিক মূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং জব্দকৃত সিএনজি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প