আমিনুল ইসলাম রুবেল,চন্দনাইশ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ করেন নূরজাহান-সবুর ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আরিফুল হক। গত (১৭ই অক্টোবর) রাতে পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর হারলা কাত পাড়া পূজা মণ্ডপে নূরজাহান-সবুর ফাউন্ডেশনের উদ্যোগে এই শুভেচ্ছা বিনিময় ও
বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নূরজাহান-সবুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আরিফুল হক,চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অমিতাব বাচ্চু চৌধুরী টিটু,যুবদল নেতা কামরুল ইসলাম,ছাত্রদল নেতা মো.অলিউল হোসেন রুবেল,মাষ্টার শাহাজান,শিবলু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়,এটি আনন্দ ও সৌহার্দ্যের এক মিলনমেলা। শারদীয়া দূর্গা উৎসব ধনী গরীব সবার। তাই সনাতনী ধর্ম সম্প্রাদায় মানুষের সাথে শারদীয় দূর্গা উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ। আশা করছি আগামীতেও আপনাদের সুখে-দুখে পাশে থাকবো। সহায়তা পাওয়ার পর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আয়োজকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।