শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা  হিলিতে একজন ভারতীয় নাগরিক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ২ আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড়

আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৬৬ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রঘুপতি সেনের পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম ১৩ আসনের সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপির। যেটি আগামীকাল শুক্রবার ১৬ ই অক্টোবর বিকেল ৫ টায় রঘুপতি সেনের নিজ বাড়ি চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামে অনুষ্ঠিত হবে। নেপাল মন্জু ফাউন্ডেশনের আলোকায়ন প্রকল্পের শুভ উদ্ভোধন উপলক্ষে এই অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উপজেলা নির্বাহী অফিসার মহিন উদ্দিন, সহকারী কমিশনার ভূমি আবু জাফর মজুমদার, থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরী সহ আরো অনেকের।

‎আর এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। ২০২৩ সালে ঘোষিত আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটিতে রঘুপতি সেনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী হিসেবে তিনি পরিচিত ছিলেন। এছাড়া সাবেক ভূমি মন্ত্রীর এপিএস রিদুয়ানুল করিম সায়েমের সাথে তার সংশ্লিষ্টতা ও জমি জমি ক্রয়ের তথ্য বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছিল। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে অনেক নেতা গ্রেফতার হয়। রঘুপতি সেনও গ্রেফতার হয় এবং পরে জামিনে বের হয়ে আসে।

আওয়ামী লীগ নেতা রঘুপতি সেনের পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম উপস্থিত থাকার খবর প্রচারিত হওয়ার পরপরই এটি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। অনেকে এটা নিয়ে রসাত্মক আলোচনাও করছে। তাদের প্রশ্ন, পদধারী আওয়ামীলীগের নেতার পারিবারিক অনুষ্ঠানে যদি স্থানীয় সাংসদ উপস্থিত থাকতে পারে তাহলে সাধারণ নিরীহ কর্মীরা কেন এলাকা ছেড়ে পলাতক জীবনযাপন করবে? এটা যদি সম্প্রতির রাজনৈতিক কোন কাজ হয়ে থাকে তাহলে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের সাধারণ নেতাকর্মীরা তাদের পরিবারের কাছে ফিরে এসে তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে অসুবিধা কি? অনেকের প্রশ্ন, এটি যদি সম্প্রতির কোন রাজনৈতিক সৌন্দর্য বা চর্চা না হয়ে থাকে তাহলে এই সমঝোতার পিছনে কি লুকিয়ে থাকতে পারে।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102