সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় গৃহবধূর  মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী  ফটিকছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ শিখারানী গণেশ দাস কালচারাল একাডেমির শারদীয়া শ্রেষ্ঠ সম্মান এ্যাওয়ার্ড আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ  ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে”কবিগানে”রাজের বিধায়ক অসীম সরকার ঝিনাইদহ সদরে ছোটদের মাদক থেকে দূরে রাখতে মহৎ উদ্যোগ শৈলকুপায় ইটভাটায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ১১ ইউনিয়নের ৩৬ জন বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান

আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

‎প্রতিনিধি, আনোয়ারা, চট্টগ্রাম

‎চট্টগ্রামের আনোয়ারায় ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নে মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎সৈয়দুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৫ সালের এইচএসসি ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

‎অনুষ্ঠানে অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রশিদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, আনোয়ারা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আনোয়ারা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দিন, সাংবাদিক সরোজ আহমদ, রেজাউল করিম ও হিজবুল্লাহ সোহেল মাহাতা পাটনিকোটা উচ্চবিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি ফজলুল কাদের।

‎এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মো. মকছুদর রহমান চৌধুরী, মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মহাসচিব মো. শহিদুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102