শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীলফামারী বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি পটিয়া গৌরাঙ্গ নিকেতনের উদ্যোগে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন,নির্মল শীল আহবায়ক ও অজয় চৌধুরী সদস্য সচিব স্মৃতিময় বিটিভি ও ঐতিহ্যের লাল-সবুজ লোগো চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী ও মহাশোভাযাত্রা সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী শুভ জন্মাষ্টমীতে সকলের প্রতি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লব জলদাস ডিসি হিলে ক্ষতিকর বৃক্ষ অপসারণের দাবিতে পথসভা সব ধর্মের মূল লক্ষ্য সমাজে শান্তি প্রতিষ্ঠা:এমপি এনামুল হক এনাম পটিয়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভা ও বর্ণাঢ্য মহাশোভাযাত্রা আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডারে ৪৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

নীলফামারী বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী শুকান দিঘি মধ্যপাড়ায় অবস্থিত জেলার একমাত্র বৌদ্ধ বিহার নীলফামারী বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক সরোজ বড়ুয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক উৎফল বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে নীলফামারী বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিহার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা রোপণ করা হয় এবং বিহারে আগত দায়ক-দায়িকা ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

নীলফামারী বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালো বলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহারটিকে বেছে নেওয়ায় তারা আনন্দিত। তিনি বলেন, আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে বিহারটির প্রয়োজনীয় সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না। বিহারটি পুকুরের পাশে হওয়ায় সামান্য বৃষ্টিতেই মাটি ধসে পুকুরে চলে যাচ্ছে। একই সঙ্গে বিহারে আসার রাস্তাটিও বৃষ্টির পানিতে ভেঙে পুকুরের গর্তে বিলীন হয়ে যাচ্ছে। ফলে দায়ক-দায়িকাদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিহারটির সংস্কার ও যাতায়াতের রাস্তা রক্ষায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বিহারে আগত কয়েকজন দায়ক-দায়িকা ও শিক্ষার্থীও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বৃষ্টির পানিতে বিহারে আসার রাস্তাটি ভেঙে যাওয়ায় যাতায়াত কঠিন হয়ে পড়েছে। পুকুরের পাড় ভেঙে যেকোনো সময় বিহারটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিহারটির সংস্কার ও সুরক্ষায় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিহারে আগত দায়ক-দায়িকা ও শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102