বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
HUMAN RIGHTS FOUNDATION-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ গৌরব সম্মান ছাদ চুইয়ে পানি, তবু চলে ক্লাস, অনিরাপদ পূর্ব বারখাইন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত চন্দনাইশে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী গ্রেপ্তার এনডিএম চট্টগ্রাম জেলার আহ্বায়ক কমিটির অনুমোদন, এমরান আহবায়ক, নুরুল ইসলাম সদস্য সচিব আনোয়ারায় যুবদল নেতা নজরুলের উপর হামলা, থানায় অভিযোগ নদীয়ার বাদকুল্লায় ড.শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মুর্তির আবরন উন্মোচন সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান, ‘টার্গেট কিলিং’ এর শিকার সাংবাদিক তুরাব : মিফতাহ সিদ্দিকী বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত কলকাতার নলিনী গুহ সভাগৃহে নৃত্য,সুর,সংস্কৃতির বন্ধনে”ছন্দে ও আনন্দে”

ছাদ চুইয়ে পানি, তবু চলে ক্লাস, অনিরাপদ পূর্ব বারখাইন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

‎ছাদ চুইয়ে পানি পড়ে, তবুও চলে ক্লাস, চট্রগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মাণের পর পেরিয়ে গেছে ৩০ বছর। ভবনটি দীর্ঘদিন ধরে দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনের পলেস্তারা খসে বেরিয়ে এসেছে রড। দেয়ালে দেখা দিয়েছে ফাটল। এখন বৃষ্টি হলেই শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে পানি পড়ে। বেঞ্চ সরিয়ে শুষ্ক জায়গা খুঁজে বসতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। সেখানেই আতঙ্কের মধ্যে ক্লাস করতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। বিদ্যালয়টি পাঠযোগ্য করতে দ্রুত সংস্কারসহ নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক, এলাকাবাসী ও অভিভাবকরা।

‎জানা গেছে, বছরের পর বছর ব্যবহারে ভবনের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ছাদের জলরোধী স্তর (রুফ ট্রিটমেন্ট) নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি ভবনটি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুধু ছাদই নয়, ভবনের চারটি দরজা ও ৩০টি জানালাও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে শ্রেণিকক্ষের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। এতে বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক হাই বেঞ্চ ও লো বেঞ্চের অভাবে অনেক শিক্ষার্থী কষ্ট করে পাঠ গ্রহণ করছে। একই সঙ্গে শিক্ষকদের ব্যবহারের জন্য ছয় সেট চেয়ার-টেবিলেরও সংকট রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভবনের ছাদের রুফ ট্রিটমেন্ট, চারটি দরজা ও ৩০টি জানালা প্রতিস্থাপন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী পেলে বিদ্যালয়ে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরে আসবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি দিদারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত ভবনটিতে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যাওয়া দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে, ভবনের দরজা-জানালাও নেই। রাতে মাদকসেবীদের আনাগোনা বাড়ায় নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

‎এই  বিদ্যালয়টি দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলোয়ারা বেগম বলেন, ‘বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।

‎এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হিন্দোল বারী বলেন, ‘২০২৫ সালে পিডিবি-৪ এর যে বরাদ্দ ছিল তা শেষ হয়ে গেছে, ২০২৬ সালে পিডিবি-৫ এর নতুন বরাদ্দ হবে।  ইতিমধ্যে  যে সমস্ত স্কুলে সমস্যা রয়েছে তার সবগুলো তালিকাবদ্ধ করে আমরা প্রকল্পের জন্য পাঠিয়েছি।

‎তবে নতুন এই প্রকল্পের বরাদ্দ পাস হয়ে কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে, তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি এই কর্মকর্তা। ফলে উপজেলার শত শত শিক্ষার্থীর ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে বসে পাঠ নেওয়ার অবসান কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে ভবনের ছাদ সংস্কার, ক্ষতিগ্রস্ত দরজা-জানালা প্রতিস্থাপন এবং প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ এখন সময়ের দাবি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102