বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
HUMAN RIGHTS FOUNDATION-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ গৌরব সম্মান ছাদ চুইয়ে পানি, তবু চলে ক্লাস, অনিরাপদ পূর্ব বারখাইন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত চন্দনাইশে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী গ্রেপ্তার এনডিএম চট্টগ্রাম জেলার আহ্বায়ক কমিটির অনুমোদন, এমরান আহবায়ক, নুরুল ইসলাম সদস্য সচিব আনোয়ারায় যুবদল নেতা নজরুলের উপর হামলা, থানায় অভিযোগ নদীয়ার বাদকুল্লায় ড.শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মুর্তির আবরন উন্মোচন সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান, ‘টার্গেট কিলিং’ এর শিকার সাংবাদিক তুরাব : মিফতাহ সিদ্দিকী বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত কলকাতার নলিনী গুহ সভাগৃহে নৃত্য,সুর,সংস্কৃতির বন্ধনে”ছন্দে ও আনন্দে”

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

রক্তদানে সচেতনতা সৃষ্টি ও কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ এর জন্মদিন উপলক্ষে নেহারীপাড়া সমাজ কল্যান সংস্থার সহয়োগিতায় আখালিয়াস্থ নেহেরীপাড়া সিটি লেক এলাকায় সিলেট রক্তের অনুসন্ধান আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা বেলাল হোসেন মুরাদ. তরুন সমাজ সেবক মিজানুর রহমান মিজান, একতা অর্গানাইজেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক : মুমিনুল ইসলাম সোহেল ,সাংগঠনিক সম্পাদক : শাহজাহান আহমদ শাহান ,সহ- সাংগঠনিক সম্পাদক : আকরাম খান বাপ্পি ,প্রচার সম্পাদক : জিৎ ,সহ- প্রচার সম্পাদক : আরমান খান রাব্বি, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক : আরাফাত ইসলাম ,সহ-শিক্ষা বিষয় সম্পাদক: সায়েম আহমেদ ,দায়িত্বশীল: তাহের ,সুপার উইমেন্স সাংস্কৃতিক সম্পাদক: সুমাইয়া নেওয়াজ নূর ,সদস্য : ফরিদা।
উপস্থিত বক্তারা আরও বলেন, নিয়মিত রক্তদানে মানুষের জীবন বাঁচে এবং সমাজে মানবিকতার বন্ধন সুদৃঢ় হয়। তরুণ সমাজকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, জরুরি মুহূর্তে রক্তের অভাবে যেন কোনো প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যাম্পেইনে আগত অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। উপস্থিত স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিত্তবানদের এজাতীয় মানবিক কর্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102