শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

HUMAN RIGHTS FOUNDATION-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ গৌরব সম্মান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা-

INTERNATIONAL HUMAN RIGHTS FOUNDATION-এর উদ্যোগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হলো মর্যাদাপূর্ণ ‘কালিয়াগঞ্জ গৌরব সম্মান ২০২৬’। নজমু নাট্য নিকেতন, কালিয়াগঞ্জের মঞ্চে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, গুণীজন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষ।
প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সভাপতি অরুপ বিশ্বাস,চিফ সেক্রেটারী পার্থ অধিকারী,
কালিয়াগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা , উদ্যোগতারা উজ্জ্বল ভট্টাচার্য,শুভজিৎ সাহা সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরু থেকেই ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য, সঙ্গীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে শিল্পীরা মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতা ও প্রাণবন্ত উপস্থাপনায় সঞ্চালনা করেন প্রসেনজিৎ রাহা,যার সাবলীল বাক্‌সঞ্চালনা অনুষ্ঠানে এনে দেয় এক বিশেষ মাত্রা।
অনুষ্ঠানে আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হয়। পরবর্তীতে শিক্ষা, সমাজসেবা,সংস্কৃতি, ক্রীড়া,স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা একাধিক বিশিষ্ট ও প্রতিভাবান ব্যক্তিত্বকে ‘কালিয়াগঞ্জ গৌরব সম্মান ২০২৬’প্রদান করে সম্মানিত করা হয়। সম্মাননা প্রাপকদের হাতে স্মারক,উত্তরীয় ও সম্মানপত্র তুলে দিয়ে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আয়োজকদের বক্তব্যে উঠে আসে সমাজে মানবিক মূল্যবোধ,সামাজিক দায়বদ্ধতা এবং গুণীজনদের সম্মান জানানোর গুরুত্ব।
ঐতিহ্য,সংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মিলনক্ষেত্র হয়ে ওঠে ‘কালিয়াগঞ্জ গৌরব সম্মান ২০২৬’। উপস্থিত অতিথি ও দর্শকদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102