বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশে নিষিদ্ধ সংগঠনের ২ কর্মী গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে ৫ ই আগস্ট জুলাই গণ অভ্যূত্থান দিবস ঘিরে নাশকতা চেষ্টার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাম্প্রতিক বিভিন্ন ঝটিকা মিছিলে অগ্রণী ভূমিকা পালনকারী দুই নেতাকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা জামশেদ (২২) জাহাঙ্গীর আলমের ছেলে ও যুবলীগ নেতা মেহেদী হাসান শিফাত(২৩) কামাল উদ্দিনের ছেলে। উভয়ে উপজেলার বরকল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।

আসামিরা রবিবার ( আগস্ট) রাতে বরমা ইউনিয়নে সাংগঠনিক কাজে গেলে গোপন সূত্রে খবর পেয়ে সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এলাকাবাসীর ধারণা সে সময় তারা নেশাগ্রস্থ ছিল।

স্থানীয় ইউপি সদস্য আনিসুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলামনা তবে এলাকাবাসীর মুখে শুনেছি তারা ইয়াবা খেয়েছে, অনেকে আমার বক্তব্য বিকৃত করে তাদের কাছে ইয়াবা ছিল বলেছি বলে অপপ্রচার চালাচ্ছেন ।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, সম্প্রতি চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের অনেকগুলো মিছিলে নেতৃত্ব দেয়া দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমানের সাথে মিছিলে তারা ছিল এমন ছবি ও ভিডিও পুলিশের কাছে আছে। ৫ ই আগষ্ট ঘিরে নাশকতার পরিকল্পনা বাস্তবতায়ন হতে দিবনা বলেও জানান। সোমবার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102