মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সল্টলেক সিটি সেন্ট জোন’স স্কুলের বিজ্ঞান প্রদশর্নী রিইমাজিন সম্পন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক-সিএনজি সংঘর্ষ- আহত ৪ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ সহনশীলতা, সহানুভূতি আর সংলাপে গড়ি শান্তির বিশ্ব বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা হাকিমপুরে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত ও দন্ডপ্রাপ্ত আসামি সহ আটক ৫ অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি

ফটিকছড়ি বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন জুয়েল চক্রবর্তী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

নয়ন নাথ, ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়ির প্রাচীণতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারমাসিয়া আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা, তরুণ বিএনপি নেতা ও রোটারিয়ান জুয়েল চক্রবর্তী।

গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সুপ্রিয়া নন্দী, সুমন পত্র নবীশ এবং পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বৃহত্তর সুয়াবিলের কৃতিসন্তান জুয়েল চক্রবর্তী বর্তমানে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিবসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি প্রবীণ বিএনপি নেতা বাবু মিহির চক্রবর্তীর সন্তান।

এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জুয়েল চক্রবর্তী বলেন, “বিদ্যালয়ের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করব। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছি।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102