বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চাতরী ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে- চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ নুরুল কবির রানা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে মেজর অর্থোপেডিক সার্জারি সম্পন্ন হবিগঞ্জের বাহুবলে এনসিপির নেতারা পুলিশের ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়েন বোয়ালখালীতে কিস্তির টাকার জন্য রাতে রিকশা চালাতে গিয়ে ছিনতাইয়ের শিকার আকবর র‌্যাব-৭ এর পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ বোয়ালখালীতে বড় ভাই হত্যা: মামলা, গ্রেপ্তার দুই; মূল আসামি পলাতক সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক আনোয়ারায় ডাকাত মোহাম্মদ আলী আটক নিউ ব্যারাকপুরে ৬৫০ কৃতী পড়ুয়াকে সংবর্ধনা,AI ও IoT ল্যাব গড়ার ঘোষণা ‌ ঘোড়াঘাটে জলের নিচ থেকে ইয়াবা উদ্ধার

লোহাগাড়ায় তারুণ্যের জাগরণ সংঘের বিশ্বশান্তি কামনায় গীতাযজ্ঞ  অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

লোহাগাড়া ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী সুখছড়ী গ্রামের উত্তর পাড়া সুরেন্দ্র মহাজনের দুর্গা মন্দির প্রাঙ্গণে উত্তর পাড়া তারুণ্যের  জাগরণ সংঘের উদ্যোগে মাস ব্যাপি চলা নগর কীর্তন দেশ ও জাতীর মঙ্গল কামনায় মহানামযজ্ঞ, গীতা পাঠ, ও ভোরে, নগর কির্তন অনুষ্ঠিত হয়েছে

‎১৫ই, মে ২০২৬ শুক্রবার ভোরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হয় গীতা পাঠ,ও মহানাম যজ্ঞের এই মহানাম যজ্ঞের  পুরোহিত করেন   পন্ডিত লিটন চক্রবর্তী,   গীতা পাঠ করেন  বিশিষ্ট গীতা পাঠক  টেলিভিশন এবং বেতার শিল্পী শ্রী বিপুল দাশ (বিপলু) উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য  ব্যক্তি ও গ্রামের ভক্ত মন্ডলী মা-বোনেরা।  নগর কীর্তন কমিটির সভাপতি শ্রী ছোটন কান্তি চৌধুরী বলেন নগর কীর্তন হলো হিন্দুধর্মের একটি ঐতিহ্যবাহী শোভাযাত্রা, যেখানে খোল-করতাল সহযোগে হরিনাম সংকীর্তন করে গ্রামে, গ্রামে প্রতি ঘরে ঘরে যাওয়া হয়। এটি সাধারণত পৌষ সংক্রান্তি বা বছরের শুরুতে আয়োজিত হয়। এই আয়োজনে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া, কীর্তন, প্রসাদ বিতরণ ও সামাজিক মেলবন্ধন দেখা যায়।  নগর কীর্তন মূলত গ্রামীণ সংস্কৃতির একটি উৎসব যা আধুনিকতার যুগেও এর নিজস্ব ধারায় চেনা ছন্দে বহমান। নগর কির্তন কমিটির প্রধান উপদেষ্টা বাবু রাখাল কান্তি দাশ মহাজন বলেন নববর্ষে শুরুতে বাংলা বছরের প্রথম দিন থেকে শুরু করে মাস ব্যাপি গ্রামে গ্রামে নগর কীর্তন নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার প্রচলন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102