
সন্দ্বীপ প্রতিনিধি:
বৈরী আবহাওয়ার মাঝেও এসএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। তাঁর পক্ষ থেকে বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ করা হয়।
পরীক্ষার্থীদের সুবিধা ও স্বস্তির কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। তাদের সাফল্যেই জাতির অগ্রগতি।
উপস্থিত ছিলেন— আবু বকর ছিদ্দিক, সভাপতি, বশিরিয়া মাদ্রাসা ছাত্রদল এস.এম. শাখাওয়াত সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহরাজ যুগ্ম সাধারণ সম্পাদক বশিরিয়া মাদ্রাসা ছাত্রদল।