শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা  হিলিতে একজন ভারতীয় নাগরিক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ২ আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড়

সিলেট রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের শামীমকে সংবর্ধনা

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব আবুল কাহের চৌধুরী শামীম-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি সিলেট জেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিট কার্যনির্বাহী কমিটি, যুব কার্যকরী কমিটি, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট,মুজিব-জাহান রেড ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারি এবং যুব সদস্যদের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা জানানো হয়।

​ইউনিটের ভাইস-চেয়ারম্যান জনাব বদরুজ্জামান সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিট সেক্রেটারি জনাব মাহবুবুল হক চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব সদস্য অলিউর রহমান নাঈম।

অনুষ্ঠানে ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী তার বক্তব্যে ইউনিটের প্রশাসনিক ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি ইউনিটের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করতে কার্যালয়ের রুমগুলো যথাযথভাবে বণ্টন এবং বিশদভাবে দাপ্তরিক কাজ পরিচালনার জন্য বর্তমান ভবনটিকে আরও প্রসারিত ও আধুনিকায়ন করার লক্ষে চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।

​সভাপতির বক্তব্যে ভাইস-চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম ইউনিটের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরে বলেন,রেড ক্রিসেন্ট ইউনিটের জন্য অনুমোদিত কিছু অনুদান এখনো বণ্টন করা হয়নি। মানবিক কাজে স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় করতে এই বকেয়া অনুদান দ্রুত হস্তান্তরের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে ইউনিট নির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জনাব আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝর রায়, আবু সাঈদ মোঃ ইব্রাহিম, কামরুজ্জামান দিপু ও পারভেজ আহমেদ।

​এছাড়াও ইউনিটের বিভিন্ন বিভাগ ও অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক জনাব নূরুল আলম, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার এবং মুজিব জাহার রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. তৌহিদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত চেয়ারম্যান জনাব আবুল কাহের চৌধুরী শামীম বলেন, “সিলেট রেড ক্রিসেন্ট মানবিক সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইতিপূর্বে অনুমোদিত সকল অনুদান যা এখনো বণ্টন হয়নি, সেগুলো দ্রুত বণ্টনের মাধ্যমে কার্যক্রমকে গতিশীল করা হবে। ভবন সংস্কার ও রুম বণ্টনের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।”

​আসন্ন বর্ষা মৌসুমে সিলেটে বন্যার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্টকে সর্বদা সতর্ক থাকতে হবে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের এখন থেকেই আগাম প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।” তিনি ইউনিটের সকল মানবিক মিশনে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ যুবপ্রধান-০১ মোসাদ্দেক চৌধুরী সুমেল, উপ যুবপ্রধান-০২ মো. ইশতিয়াক মাহমুদ সুয়েব, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রশিদ জনি,প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিভাগের বিভাগীয় প্রধান পঙ্কজ গুণ ও বিভাগীয় উপ-প্রধান সামিহা আক্তার তাহসিন, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান সাদাত বিন হোসাইন ও বিভাগীয় উপ-প্রধান মোনায়েম রশিদ মুন্না, দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী মুন্সী সুলতান ও বিভাগীয় উপ-প্রধান সাকির হোসেন সাকির, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় প্রধান কুলসুমা আক্তার সাথী ও বিভাগীয় উপ-প্রধান রাহিম আহমেদ রুপম এবং তাহবিল সংগ্রহ বিভাগের বিভাগীয় উপ-প্রধান সাজ্জাদ বিন আব্দুল হামিদ।এছাড়া আরোও উপস্থিত ছিলেন ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্টের সক্রিয় সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102