শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অর্থনৈতিক ত্বরান্বিতকরণ ও স্থিতিস্থাপকতা প্রকল্পের উপজেলা সমন্বয় কমিটি গঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চাতরী ইউনিয়ন কমিটি গঠিত। সভাপতি পুলক,সম্পাদক রাজু দত্ত, ‎জয় অর্থ সম্পাদক মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক রোটন দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন জামির সপ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি অফ আর্টস অ্যান্ড মিউজিকের আগমনী বার্তা ডিএলএসএ-র উদ্যোগে বারাসতে আইনজীবীদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন হিলিতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলিমা হাসান মোহনা ঝিনাইদহে জেলা জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ারায় অর্থনৈতিক ত্বরান্বিতকরণ ও স্থিতিস্থাপকতা প্রকল্পের উপজেলা সমন্বয় কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

আনোয়ারা প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায়, সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)-এর বাস্তবায়নে ‘অর্থনৈতিক ত্বরান্বিতকরণ ও কর্মক্ষম তরুণদের স্থিতিস্থাপকতা’ (আর্ন) প্রকল্পের উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিন উদ্দিন।
সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউ করিম ভুঁইয়া, আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসু, মোহাম্মদ মুসা খান, মাস্টার আশরাফ আলী, সামসেড বাংলাদেশের ব্যবস্থাপক পারিজাত চক্রবর্তী, সাংবাদিক কাঞ্চন সুশীল, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা, উপজেলা সমবায় কর্মকর্তা পল্লবী দাশ গুপ্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রিজোয়ান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম আহমেদ সরকার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক উপস্থিত ছিলেন।
এছাড়া সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি তাবাবসুম জাহান, সাবিহা নাসরিন ও মোহাম্মদ মোজাহেরুল আলম এবং বিটার উপজেলা ব্যবস্থাপক সুমন সেনসহ বিটার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিন উদ্দিন বলেন, “বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিশোর-কিশোরীদের দক্ষতা অর্জন করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের বিকল্প নেই।”
তিনি বলেন, উপজেলা সমন্বয় কমিটিতে যুক্ত সদস্যরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে যাচাই-বাছাই করে অনুমোদন দিলে ভবিষ্যতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টিতে এ প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পটির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি আনোয়ারায় প্রকল্পটি বাস্তবায়নে বিটার কর্মকর্তা-কর্মীদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
সভা শেষে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, উপজেলা সমন্বয় কমিটির দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

কাঞ্চন সুশীল, আনোয়ারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102