শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চাতরী ইউনিয়ন কমিটি গঠিত। সভাপতি পুলক,সম্পাদক রাজু দত্ত, ‎জয় অর্থ সম্পাদক মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক রোটন দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন জামির সপ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি অফ আর্টস অ্যান্ড মিউজিকের আগমনী বার্তা ডিএলএসএ-র উদ্যোগে বারাসতে আইনজীবীদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন হিলিতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলিমা হাসান মোহনা ঝিনাইদহে জেলা জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত লংগদু বাজার কমিটির নির্বাচনে বিজয়ী যাঁরা

ডিএলএসএ-র উদ্যোগে বারাসতে আইনজীবীদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

––তরুণ বিশ্বাস,কলকাতা— ‌

শিশু শ্রম,বন্ধনযুক্ত শ্রম ও শ্রম পাচারের মতো গুরুতর সামাজিক অপরাধের বিরুদ্ধে আইনি লড়াই আরও জোরদার করতে উদ্যোগী হল জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ ডিএলএসএ,উত্তর ২৪ পরগনা। শোষণের শিকার শিশু ও অসহায় মানুষের অধিকার রক্ষা এবং তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে বৃহস্পতিবার,৮ অক্টোবর ২০২৬ বারাসতে ডিএলএসএ-র সম্মেলন কক্ষে আয়োজিত হল এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। আন্তর্জাতিক ন্যায়বিচার সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন আই জেএম-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেন ডিএলএসএ-র প্যানেল আইনজীবী এবং লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সেলের সদস্যরা। কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা জেলা জজ সুকুমার রায়,ডিএলএসএ-র সচিব মহম্মদ নুরজামান খান এবং আইজেএম-এর আইনজীবী ও প্রশিক্ষক পিয়ালি মুখার্জি-সহ সংস্থার অন্যান্য আধিকারিকেরা।
শিশু শ্রম ও শ্রম পাচারের মতো অপরাধে আক্রান্তদের শনাক্ত করা, তাঁদের আইনি অধিকার সুরক্ষিত করা এবং আদালতে কার্যকর আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় কর্মশালায়। বিশেষজ্ঞরা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সংশ্লিষ্ট আইনি বিধান,অপরাধের শিকার ব্যক্তিদের প্রাপ্য প্রতিকার এবং তাঁদের ন্যায়বিচার পাইয়ে দিতে আইনজীবীদের ভূমিকা তুলে ধরেন। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, বাস্তব অভিজ্ঞতাভিত্তিক প্রশিক্ষণেও গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারী আইন জীবীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন আইনি জটিলতা ও মামলা মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করেন। শোষণের শিকার মানুষের পাশে দাঁড়াতে আইন‌ জীবীদের দক্ষতা বৃদ্ধি এবং আইনি সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার,মর্যাদা এবং ন্যায়বিচার নিশ্চিত করার পথে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102