সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১৫ আগস্ট ছাত্রলীগের ব্যানারে মিছিল, সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সায়েমসহ ৪৪ জনের বিরুদ্ধে পুলিশের মামলা,আটক ১ খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আনোয়ারায় চোলাই মদ সেবনরত অবস্থায় আটক ২, অর্থদন্ড ও কারাদন্ড আনোয়ারায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাস এমপি সরওয়ার জামাল নিজামের সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত জনবান্ধব ভূমিসেবার প্রত্যয় ফটিকছড়ির নতুন এসি ল্যান্ড রহমত উল্লাহর যথাযোগ্য মর্যাদায় সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ

যথাযোগ্য মর্যাদায় সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৫ অগাস্ট) সকালে সিলেটের উপশহরস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের চ্যান্সারিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের বার্তা পাঠ, শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোকচিত্রের ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা চ্যান্সারির রিসেপশন এলাকায় অতিথিদের স্বাগত জানান। পরে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস অনুষ্ঠানে উপস্থিত হলে তাঁর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পতাকা উত্তোলনের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের বার্তা পাঠ করে শোনান। পরে তিনি উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন।
বক্তব্যে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ভারতের স্বাধীনতা অর্জনের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও দেশের ঐতিহ্য সম্পর্কে আলোকপাত করেন। তিনি স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন ।
ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন রূপন্তী চক্রবর্তী, হরিপ্রিয়া দেবী ও প্রিয়ন্তি দাস। সিলেট গ্রামার স্কুলের শিক্ষার্থীদের এবং অন্যান্য যুব শিল্পীদের আঁকা বেশ কিছু ছবি প্রদর্শিত হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত BKJ কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আগ্রহের প্রশংসা করেন অনুষ্ঠানের অতিথিরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিত্রশিল্পী হ্যারল্ড রশীদ।
পরে India Through My Lens প্রতিযোগিতার আলোকচিত্র নিয়ে ডিজিটাল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102