রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন  অনুষ্ঠিত,পলাশ বিশ্বাস সভাপতি, গৌতম ওয়াদ্দেদার সাধারণ সম্পাদক নির্বাচিত  বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস,সচেতনতার বার্তা দিল মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া আনোয়ারায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু “অপরাধীদের আজকে গ্রেফতার করে দিই, কালকে বের হয়ে আসে,এদের পাশে কারা দাঁড়ায়?”-কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম আগামীকাল শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন ওসমানী মেডিকেল কলেজ পরিদর্শনে সিসিক প্রশাসক: পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গঠনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: সিসিক প্রশাসক শৈলকূপায় মোটা চাউল চিকন করে রমরমা বানিজ্য রাজবেড়িয়া-মরিচা-মাসুন্দায় শ্রীশ্রীবাবা লোকনাথের মহোৎসব ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প নবগঠিত কেন্দ্রীয় যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে স্বাগত মিছিল সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি: আমরা ডেঙ্গুমুক্ত নগরী চাই: সিসিক প্রশাসক

আনোয়ারায় কিশোরকে ছুরিকাঘাতের ঘটনার প্রধান আসামী হাশেম গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

আনোয়ারা  প্রতিনিধি

‎আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক কিশোরকে বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাতের ঘটনায় প্রধান আসামী মো. হাশেম (২৫) নামে এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বারখাইন শিলাইগড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাশেম বারখাইন ইউনিয়নের শিলাইগড়া সৈয়দ নূর বাড়ির মৃত আবুল কাশেমের পুত্র।

‎বিষয়টি নিশ্চিত করে থানার সাব-ইন্সপেক্টার (এসআই) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘মাদক বিক্রির প্রতিবাদ করায় এক কিশোরকে বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাতের শিকার মো. দেলোয়ার হোসেন শামীম  নামে ওই কিশোর বাদী হয়ে থানায় মামলা করে। সে মামলায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বাকি আসামীদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

‎এরআগে রোববার (১৭ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের সামনে গ্রেপ্তারকৃত হাশেম মাদক বিক্রি করছিল। এসময় ১৮ বছরের কিশোর শামীম প্রতিবাদ করলে হাশেমসহ আরও কয়োজন মাদকসেবী তাকে ব্যাপক মারধর করে। একপর্যায়ে ছুরি দিয়ে তার মুখে আঘাত করে। পরে সে বাদী হয়ে আনোয়ারা থানায় বারখাইন ইউনিয়নের শিলাইগড়ার হাশেমকে প্রধান আসামীসহ মো. সৈয়দ (৪৮), মো. সিরাজ (৪৬), মো. জাহেদ (২০)কে অভিযুক্ত করে মামলা করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102