শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা  হিলিতে একজন ভারতীয় নাগরিক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ২ আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড়

পটিয়ার পিঙ্গল-বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত এমপি এনামুল হক’কে গনসংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্যে অনন্য পশ্চিম পটিয়ার একমাত্র নারী শিক্ষা নিকেতন পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ খ্রীষ্টাব্দ চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্বনএনামুল হক এনামের গনসংবর্ধনা অনুষ্টান উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
‎শনিবার(১৬ই মে) সকাল ১১টা নাগাদ বিদ্যালয় মাঠে অনুষ্টিত এ সংবর্ধনা সভার প্রথম পর্যায়ে আনুষ্টানিতা পবিত্র কোরান থেকে তেলোয়াত,শ্রীমদ্ভগবদ গীতাপাট,ত্রিপিটক পাঠ ও জাতীয় সংগীত পাঠের মাধ্যমে এ সভার কার্যক্রম শুরু হয়।
‎এরপর সময়ে অতিথিদের ফুলেল পুস্পিত শুভেচ্ছায় বরন ও বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্টানের সংববর্ধিত অতিথি এমপি এনামুল হক এনামকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান শেষে আলোচনা সভা শুরু হয়।
‎এতে অনুষ্টানের প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে আলহাজ্ব এনামুল হক এনাম আলোচনা সভায় বক্তব্যকালে উপস্হিত সুধীজনের উদ্দেশ্যে বলেন,পটিয়াতে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন।যার প্রতিদানে পটিয়ার জনগনের কাছে আজীবন আমি সবার কাছে ঋনী।আমি এখানে দলের প্রতিনিধিত্ব করতে আসিনি,একজন সংসদ সদস্য হিসেবে এখানে এসেছি।তাই পটিয়ার সেবক হিসেবে সকল শ্রেনী,পেশার মানুষের সেবা করা আমার দায়িত্ব।সেই হিসেবে মানুষের যে কোন সমস্যা সমাদানে দলীয় পরিচয়ের উর্ধ্বে সকল মানুষের জন্য আমার দুয়ার খোলা থাকবে এবং সকল মানুষের আন্তরিক সহযোগিতা থাকলে পটিয়ার সর্বক্ষেত্রের উন্নয়নের দৃশ্যপঠ পাল্টিয়ে দিতে অসীম চেষ্টা চালিয়ে যাবো।এছাড়া আরো বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড।শিক্ষক সমাজ জাতির মেরুদন্ড।তাদের আত্ম সম্মান রক্ষা করা সকলের দায়িত্ব।
‎পটিয়ার শিক্ষা প্রতিষ্টানের মানোয়ন্নয়ন আধুনিক মানসম্মত করার লক্ষ্যে তালিকা প্রনয়ন কাজ শুরু করেছি।সকল শিক্ষা প্রতিষ্টানে নানা বিষয়ে পাঠদান ব্যবস্হা ও একাডেমিক সমস্য দুরীারনে যেখানে সমস্য আছে অতীব গুরুত্বের সাথে ধারাবাহিক ভাবে উনয়ন কাজ এগিয়ে নেওয়ার  প্রত্যয় ব্যক্তসহ আরো অনেক কথা বলেন তিনি।
‎পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য জনাব সামশুল আলমের সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: খোরশেদ আলম।
‎স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব মোহাম্মদ এরফান।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো: শফিকুল ইসলাম,পটিয়া থানার ওসি(তদন্ত) যুযুৎস চাকমা,উপজেলা ক্রীড়া সংস্হার সদস্য সচিব ও বিএনপি নেতা মো: মঈনুল ইসলাম ছোটন,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও কৃৃৃৃষকদল নেতা মীর জাকের হোসেন,যথাক্রমে কাশিয়াইশ ইউনিয়ন বিএনপি নেতা গাজী রেজাউল করিম,মো: আবুল বশর।
‎এ সময়ে আরো উপস্হিত ছিলেন মুজাফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: ইউছুপ,হাইদগাঁও  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শ্যামল দে,আরফা করিম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হোছাইন মোহাম্মদ ইউছুপ,মোজাফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অমিতাভ দও,শাহমীর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামাল উদ্দিন তালুকদার এবং অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: সরওয়ার উদ্দিন ও বিদ্যালয়ের শিক্ষার্থী,অবিভাবক বৃন্দ এবং স্হানীয় সামাজিক বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
‎অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা যথাক্রমে মেরী মল্লিক,লাভলী চৌধুরী,কাওসার আকতার,শিক্ষক আরিফুল হাসান প্রমুখ।
‎উল্লেখ্য সভার মাঝ সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ দেশত্ববোধক দলীয় গীতি নৃত্য,গীতি নাটিকাসহ সংঙ্গীতানুষ্টান অনুষ্টিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102