শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি গঠন:সভাপতি, মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক ,অরূপ চন্দ্র লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের বাবার ১ম মৃত্যুবার্ষিকী আজ। সন্দ্বীপে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ইয়াবাসহ আটক ২, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় অ্যাক্টো’র প্রতিষ্ঠা দিবস উদযাপন সংস্কৃতির বন্ধনে মছলন্দপুরে সৃজন কলা কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন সন্দ্বীপে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬, অংশ নিচ্ছেন ১,০২৩ পরীক্ষার্থী

আনোয়ারায় মাদক ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা, চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলকাবাসী ও ব্যবসায়ীরা। বুধবার (১৩ মে) উপজেলার কালাবিবির দিঘিস্থ এক কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য পাঠকালে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন চৌধুরী বলেন, উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামে গত কয়েক বছর যাবৎ কিছু ভাসমান মানুষ কিশোরগ্যাং, মাদককারবারী, চুরি, ছিনতাই, চাঁদাবাজী ও ধর্ষণের অঙ্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে। সঙ্গবদ্ধ হয়ে গড়ে তুলেছে “সম্রাট গ্রুপ” নামের কিশোরগ্যাং।  যাদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে ২ থেকে ১৭টি পর্যন্ত মামলা। গত ১০মার্চ সম্রাট গ্রুপের মহিম নামের এক সদস্য হাসপাতাল মোড়ে একটি ছয় তলা ভবনে চুরি করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে নিহত হয়। এর জেরে সম্রাট গ্রুপের বাকী সদস্য এলাকায় ভয়াবহ তান্ডব শুরু করে। হামলা চালায় হাসপাতালের জরুরী বিভাগের দরজার গ্লাস, এম্বুলেন্স, ঘর- বাড়ী, দোকান পাটে। কুপিয়ে জখম করে শাকিল নামে একজন ব্যবসায়ীকে। এর পরপরই পুলিশ সম্রাট গ্রুপের প্রধান সম্রাট ও তার ফুফী রুবিসহ তিনজনকে গ্রেফতার করে। এবং এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে।

‎তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সম্রাটের চাচা জানে আলম (জাইন্যা) ও ফুফী রুবি জামিনে বের হয়ে এলাকার শান্তি প্রিয় জনগণের বিরুদ্ধে চট্টগ্রাম কোর্টে গিয়ে আদালতে দু’টি মিথ্যা মামলা দায়ের করে।

‎এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় এবং ব্যবসায়ীরা এই কিশোর গ্যাং গ্রুপ সমূলে নির্মূল করার আহ্বান জানায় এবং এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।

‎সংবাদ সম্মেলনে আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাসেম, যুবদল নেতা মো. শাহজাহান,  ছাত্রদল নেতা এইচ এম তারেকুল ইসলাম, শ্রমিকদল নেতা আলমগীর হোসেন, স্বেস্বাসেবকদল নেতা নিহাত উদ্দিন, স্থানীয় আবুল মনছুর, শোলকাটা হাসপাতাল মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের সওদাগর, আবছার উদ্দিন সিকদার, শহিদুল ইসলাম হান্নান, মোহাম্মদ আলমগীর চৌধুরী, ফরিদুল আলম, মোহাম্মদ হোসেন, পারভেজ, মোহাম্মদ টিটু, আবু শামা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102