রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব ডিম দিবস উদযাপন”রবীন্দ্র তীর্থে”মন্ত্রী রাজেশ মাহাতা – পটিয়ায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় নেই: এমপি এনামুল হক এনাম বোয়ালখালীর চন্ডীতীর্থ মেধস আশ্রমে দেবী পক্ষের সূচনা শুভ মহালায় পালিত দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম চায়ের চুমুকে পুজোর আড্ডা,গল্ফ গার্ডেন্সে নতুন রূপে ‘চুমুকের আয়োজন লংগদুতে উপজেলা যুবদলের সদস্য সচিব ছৈয়দ ইউনুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দুর্গা পূজা ঘিরে আনোয়ারা থানা প্রশাসনের মতবিনিময়

কালুরঘাট সেতু বাস্তবায়ন হলে শহরের সকল সুবিধা উপভোগ করবে বোয়ালখালীবাসী: এরশাদ উল্লাহ এমপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:

‎চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেছেন, কালুরঘাট সেতু বাস্তবায়ন হলে শহরের সকল সুবিধা উপভোগ করবে বোয়ালখালীবাসী। তিনি খুব দ্রুত এই সেতুর কাজ শুরু করার জন্য জোর প্রচেষ্টা চলছে বলে জানান। গতকাল পশ্চিম কধুরখীল কথাকলি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।  এরশাদ উল্লাহ আরো বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই মেয়ে শিক্ষার্থীদের জন্য দেশনেত্রী মরহুম খালেদা জিয়া এইচএসসি পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিয়েছিলেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও মেয়েদের ডিগ্রি পর্যন্ত ফ্রি পড়ালেখার ঘোষণা করেছেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডা. কাজী নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সাধারণ সম্পাদক শফিকুল আলম, প্রধান শিক্ষিকা শিখা রাণী দাশ ও বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমানসহ অন্যান্যরা।
‎অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বোয়ালখালী বিএনপির সাবেক আহবায়ক মো. শওকত আলম, শহিদুল্লাহ চৌধুরী, নুরুল করিম নুরু, স্কুল কমিটির উপদেষ্টা কমান্ডার আবুল বশর, রফিক তালুকদার, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, ফজল করিম, বাবুল, কাজী দিদারুল আলম, জনি, খোরশেদুল আলম,  মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
‎পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102