রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স সিলেটে বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী মাতৃদিবসে সমাজের গন্ডি ভাঙা নারীদের সম্মানে মনিপাল হাসপাতাল সিলেটে সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন মাতৃদিবসে সমাজের গন্ডি ভাঙা নারীদের সম্মানে মনিপাল হাসপাতাল লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটনের ২০২৬-২৭ সেবাবর্ষের কমিটি ঘোষণা পূর্ব গড়িয়া বৃজি শ্রীশ্রী শিব কালী নবগ্রহ মন্দিরের বাৎসরিক উৎসব চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক হলেন জামশেদ জিসান প্রবাসীদের জন্য চালু হচ্ছে আধুনিক আবাসন প্রকল্প- প্রবাসী কল্যাণ মন্ত্রী গৌরবময় ৩২ বছর রুবি জেনারেল হসপিটালে বিএমটি এর উদ্বোধন

আনোয়ারায় আওয়ামী লীগ নেতা সৈকত দত্ত আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩১২ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম সক্রিয় রাখার অভিযোগে সৈকত দত্ত নামের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার কৈনপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

‎আটক সৈকত দত্ত ওই গ্রামের মৃত নেপাল দত্তের ছেলে। তিনি চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। সম্প্রতি কয়েক মাস ধরে এলাকায় ফিরে এসে পুনরায় দলীয় কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চালান। এছাড়া তার বিরুদ্ধে মাদক কারবার, চেক প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, আটক সৈকত দত্তের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102