শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় জিরি রাধামাধব মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর প্রদীপ প্রজ্বলন উৎসব উদযাপন যে কারণে ঘোষিত হয়নি আনোয়ারার গুরুত্বপূর্ণ দুই ইউনিয়নের ভোটের তারিখ লংগদুতে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‘আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ এই স্লোগানে জহির হাসান মোহনের মতবিনিময় সভা সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বোয়ালখালীর সারোয়াতলীতে জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আনোয়ারায় এমপির বাড়িতে হামলার চেষ্টার অভিযোগ, আটক ৪ আনোয়ারায় হেলাল উদ্দিন এর নেতৃত্বে বিএনপির মশাল মিছিল আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮

লংগদুতে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি  :

রাঙ্গামাটির লংগদুতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের বিরোদ্ধে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ নভেম্বর (বৃহস্পতিবার)  সকাল সাড়ে ১০টায় লংগদু উপজেলা বিএনপি’র কার্য্যালয় হতে প্রতিবাদ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের  প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় বিএনপির কার্য্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ হালিম এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মেম্বার , উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফজল করিমসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ৫ আগষ্টের পরে লংগদুতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে যা কোনভাবেই সহ্য করার মতো নয়।
তিনি তাদের এসব কর্মকান্ডে হুশিয়ারি দিয়ে বলেন, “এখন থেকে আর কোন  ছাড় দেওয়া হবেনা, অন্যায় করলে ধরে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে”।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102