তরুণ বিশ্বাস – কোলকাতা
— বৈদিক জাগৃতি সঙ্গম এবং আদ্য ত্রিশক্তি কালী কমলা বগলা পীঠ,বাঁকুড়া,লাল পুরের উদ্যোগে এক বিশাল হনুমান চালিসা পাঠের ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলন প্রেসক্লাব কলকাতায় ১০ নভেম্বর মঙ্গলবার ২০২৬ অনুষ্ঠিত হয়। সাধুসন্তসহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন সনাতন হিন্দুধর্ম রক্ষা করার জন্য ভারতের অখন্ড মানচিত্রকে জাগ্রত করতে হলে রামভক্ত হনুমান চালিশা নিয়মিত পাঠ করুন। এবং আগামী ৯ ডিসেম্বর বুধবার সকাল ১১:৩০ টায় লক্ষ কন্ঠে হনুমান চালিসা পাঠের আসর লালপুরের বাঁকুড়ায় অবস্থিত আদ্য ত্রিশক্তি কালী কমলা বগলা পীঠের পবিত্র প্রাঙ্গণে । ১ লক্ষেরও বেশি ভক্ত হনুমান চালিসার ভক্তিপূর্ণ শাস্ত্রপাঠ করবেন। অনুষ্ঠানের পরিচালক ড.তাপস দে জানান,সেদিন দুপুর ১টায় লক্ষ লক্ষ ভক্ত ওশুভাকাঙ্ক্ষী দের প্রসাদ বিতরণ করা হবে। প্রধান সংগঠক আচার্য দেবংশী ড.হৃদয় হালদার জানান,এই অনুষ্ঠানটি আনন্দময়ী গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবং আমাদের সমাজের সকল ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত থেকে একে অলঙ্কৃত করবেন।