মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
পার্বত্যাঞ্চলের কাপ্তাই হ্রদ আর সবুজ পাহাড়ের জেলা রাঙ্গামাটির লংগদুতে উপজেলা লোকাল ভলেন্টিয়ার মেডিয়াটোর্স ফোরাম ( LVMF) এবং (Youth Forum) ইয়ুথ ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর (রবিবার) সকাল ১১ টায় লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টার মিলনায়তনে এলভিএমএফ এর কোষাধ্যক্ষ চম্পা চাকমার সভাপতিত্বে এবং যুব ফোরামে সভাপতি মোঃ নাইমের সঞ্চালনায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে সভায় উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) স্বরজিত দেবনাথ, ইউএনডিপির রাঙ্গামাটি জেলা ইউএফএ (UFA) জয় খীসা, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, এলভিএসএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা ফ্যাসিলিটেটিং এসোসিয়েট(UFA) চম্পা চাকমাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সমন্বয় সভায় বক্তারা সামাজিক অবক্ষয় রোধে এলভিএমএফ ও ইয়োথ ফোরামের গুরুত্ব তুলে ধরেন এবং সামাজিক অবক্ষয় রোধে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।