শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ‘নবীন একতা সংঘ’-এর উদ্যোগে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির বর্ণাঢ্য র‍্যালী সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে দুই হাজার রোগী পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল কর্ণফুলীর প্রান্তিকা আবুধাবি দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে অবস্থিত শ্রীশ্রী বুড়াকালী মায়ের শ্যামাপূজা আগামীকাল হাকিমপুর বিভিন্ন অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই নারীসহ আটক ৩ আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল, সাংবাদিকদের সাথে মতবিনিময়

সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুটা বাংলাদেশের জন্য ছিল হতাশার। দ্রুতই অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি হাঁকান তাওহিদ হৃদয়। সেই সেঞ্চুরি দেড়শ পার করেছেন এই ব্যাটার। এতেই জমে উঠেছে লড়াই।

শনিবার (৭ নভেম্বর) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। হৃদয় ২৯ ও মুশফিক ১৬ রানে নিয়ে তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিলেন। তবে ৩৪ রান করে আউট হন মুশফিক।
লিটন দাস ক্রিজে আসার পর নিজের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন হৃদয়। অন্যদিকে, ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন। দুটি বাউন্ডারি পেলেও তার আক্রমণাত্মক মনোভাবকে কাজে লাগিয়েছেন ওয়ারিকান।

ফুল লেংথে এবং অফ স্টাম্প বরাবর আসা বলে লিটন ড্রাইভ করতে গিয়ে কাভারে দাঁড়ানো ব্রেন্ডন কিংকে ক্যাচ দিয়ে ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি। ১৬ রান করে আউট হন তিনি।
তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন হৃদয়। আর তাকে ভালো সঙ্গ দেন তাইজুল ইসলাম। নিজের ইনিংস বড় করেছেন হৃদয়। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাকে দেড়শতে নিয়ে গেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102