শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ‘নবীন একতা সংঘ’-এর উদ্যোগে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির বর্ণাঢ্য র‍্যালী সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে দুই হাজার রোগী পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল কর্ণফুলীর প্রান্তিকা আবুধাবি দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে অবস্থিত শ্রীশ্রী বুড়াকালী মায়ের শ্যামাপূজা আগামীকাল হাকিমপুর বিভিন্ন অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই নারীসহ আটক ৩ আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল, সাংবাদিকদের সাথে মতবিনিময়

আবুধাবি দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

সনজিত কুমার শীল।আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত তারেক আহমেদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।
রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য ও বাংলাদেশের জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সালে আমিরাতের সাথে আমাদের শ্রম- সম্পর্কের সূচনা হয়েছিল এবং সে সময়েই আমিরাতে কর্মী পাঠানো শুরু হয়। এই দীর্ঘ ৫০ বছরের পরিক্রমায় আজ প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির চাবিকাঠি সবল রেখেছেন।
আমিরাতে নির্মাণ শ্রমিক থেকে শুরু করে হাসপাতাল, হোটেল, ব্যাংক কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিটি প্রবাসী ভাই-বোনেরা প্রতিটি জায়গায় মেধা ও পরিশ্রমে দেশের নাম উজ্জ্বল করেছেন। এর পাশাপাশি ভিসা নবায়ন কর্মস্থল পরিবর্তন ও শ্রমিক ভিসা চালুর মতো বিষয়গুলোতে আমাদের প্রবাসীদের নানা সমস্যা মুখোমুখি হতে হয়, যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি মনে করছি।
রাষ্ট্রদূত মহোদয় বলেন দলীয় বিভেদ ভুলে প্রবাসে আমাদের প্রথম পরিচয় হোক আমরা সবাই বাংলাদেশী। আসুন, আমরা বিভেদ ভূলে মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং দেশের সার্বিক কল্যাণে একত্রিত হয়ে কাজ করি দেশ এবং প্রবাসের ভালোবাসা ও প্রবাসীদের ঐক্য ও সংহতি এই ধারা অব্যাহত থাকুক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনতা ব্যাংকে সিইও কামরুজ্জামান, বিএনপি নেতা ইসমাইল হোসেন তালুকদার, আবুল বাশার, আলহাজ্ব দিদারুল আলম, নূর হোসেন সুমন, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সোহেল, সাখাওয়াত হোসেন বকুল সহ আরো অনেকে।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102