শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ‘নবীন একতা সংঘ’-এর উদ্যোগে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির বর্ণাঢ্য র‍্যালী সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে দুই হাজার রোগী পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল কর্ণফুলীর প্রান্তিকা আবুধাবি দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে অবস্থিত শ্রীশ্রী বুড়াকালী মায়ের শ্যামাপূজা আগামীকাল হাকিমপুর বিভিন্ন অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই নারীসহ আটক ৩ আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল, সাংবাদিকদের সাথে মতবিনিময়

চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে অবস্থিত শ্রীশ্রী বুড়াকালী মায়ের শ্যামাপূজা আগামীকাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

 

নয়ন কান্তি দে, পটিয়া, চট্টগ্রামঃ
চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে অবস্থিত শ্রীশ্রী বুড়াকালী বিগ্রহ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা আগামীকাল অনুষ্ঠিত হবে। সুপ্রাচীন ঐতিহ্যবাহী বুড়াকালী বিগ্রহ মায়ের মন্দিরটি চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে অবস্থিত। আগামী ৮ নভেম্বর, রবিবার প্রতিবছরের ন্যায় কালীপূজা বা শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দু পূরাণ মতে- কালী দেবী দূর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে- শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।
দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য ও ভক্তির এক পবিত্র স্থান শ্রীশ্রী বুড়াকালী মায়ের মন্দির। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রাচীন বিগ্রহকে কেন্দ্র করে হয়ে আসছে মা বুড়াকালীর আরাধনা ও শ্যামাপূজা। মায়ের আশীর্বাদ ও কৃপা লাভের আশায় প্রতি বছর অসংখ্য ভক্ত ছুটে আসেন এই মন্দিরে। চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে অবস্থিত শ্রীশ্রী বুড়াকালী মায়ের বিগ্রহ মন্দির শুধু একটি পূজাস্থান নয়, এটি ভক্তি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন।
পটিয়ার বুড়াকালী মায়ের বিগ্রহ মন্দিরটি প্রায় পাঁচশ বছরেরও বেশি পুরনো এবং আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে অবস্থিত জাগ্রত বুড়াকালী মায়ের এই বিগ্রহ মন্দিরটি। প্রতিদিন পটিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তরা আসেন। শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর অসংখ্য ভক্ত ও দর্শনার্থী ছুটে আসেন বুড়াকালী মায়ের দর্শনে।
কেউ আসেন মানত নিয়ে, কেউ আসেন মানসিক প্রশান্তির খোঁজে, আবার কেউ আসেন দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের টানে। ইতিহাস ও স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, প্রায় পাঁচশতো বছর আগে ভারতের হুগলি থেকে তৎকালীন জমিদার রাজা রাম দত্ত পটিয়ার ধলঘাট গ্রামে আসেন। কথিত আছে, স্বপ্নযোগে বুড়াকালী মায়ের দর্শন পেয়ে তিনি নিমকাষ্ঠে দেবীর বিগ্রহ প্রতিষ্ঠার নির্দেশ পান। সেই নির্দেশ অনুসারেই মায়ের নামে বিগ্রহ মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। তবে তার আগেই বুড়াকালী মাকে ঘিরে নানা অলৌকিক ঘটনার কথা রাজা রাম দত্তের জানা ছিল বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে। কথিত সেই নিমকাঠ এখনো মন্দিরে সংরক্ষিত রয়েছে। রাজার পরিবারের উত্তরসূরিরাও এখনো এই ধলঘাট গ্রামে বসবাস করছেন। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে বহু মহাপুরুষ ও সাধক সাধনা করে সিদ্ধিলাভ করেছেন। এ ছাড়া এই মন্দিরের ইতিহাস আরও নানাভাবে সমৃদ্ধ।
প্রতিদিন মন্দিরে নিয়মিত পূজার্চনা, মায়ের অন্নভোগ ও প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় আরতি, এরপর মায়ের শয্যা দেওয়া হয়। এছাড়া অমাবস্যা তিথিতে বা শ্যামাপূজার দিনে এখানে পূজার্চনার পাশাপাশি বলির আয়োজন করা হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য মন্দির খোলা থাকে। বিশেষ করে প্রতি সপ্তাহের শুক্রবার, শনিবার ও মঙ্গলবার এবং অমাবস্যার দিনে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। তবে শ্যামাপূজা বা কালীপূজার দিনে এখানে লাখো মানুষের সমাগম হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102