রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অজান্তেই তৈরি হতে পারে ব্রেন অ্যানিউরিজম, সময়মতো পরীক্ষা ও রোগ নির্ণয়ের গুরুত্ব – আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা- মিফতাহ সিদ্দিকী চন্দনাইশে ‘নবীন একতা সংঘ’-এর উদ্যোগে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির বর্ণাঢ্য র‍্যালী সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে দুই হাজার রোগী পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে বিকেএসপির ভর্তির অফার লেটার পেল কর্ণফুলীর প্রান্তিকা

সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

শেষ উইকেটটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। শেষ পর্যন্ত জেডন সিলসকে এলবিডব্লিউ করে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করলেন মিরাজ। ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা। বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে আঘাত হানেন হাসান। একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন তিনি। তাকে ভালো সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ। এই পেসার নিয়েছেন দুটি উইকেট।

শেষ দিকে জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের জুটি বাংলাদেশকে কিছুটা ভুগিয়েছে। দশম উইকেটে দু’জন মিলে যোগ করেন ৩৩ রান। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ এই জুটি ভাঙলে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। মিরাজের শিকার দুটি উইকেট। তাইজুল ইসলাম ও নাঈম হাসান কোনো উইকেট পাননি।

ক্যারিবীয়দের হয়ে ব্যাট হাতে ১৩৩ রান করেছেন আমির জাঙ্গু। এ ছাড়া ফিফটি পেয়েছেন কেভিন উইকহ্যাম ও জাস্টিন গ্রিভস।

বাংলাদেশ ব্যাট করতে নেমে ৩১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102