শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় যাত্রা শুরু করছে আইডিয়াল স্কুল, সাংবাদিকদের সাথে মতবিনিময় সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক একটি সুন্দর বাংলাদেশ : বাগীশিক এর অভিষেক অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন যাপন প্রবাহ ব্যক্তি থেকে শিল্পী,ঐতিহ্য থেকে নবসৃষ্টি বেহেলা বড়িশা শান্তি সংঘের শ্যামাপূজা ইতিহাস মনে রাখেনি নিউ ব্যারাকপুরের প্রতিষ্ঠাতা হরিপদ বিশ্বাসের নাম এই প্রশ্ন বার বার সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা কালীগঞ্জে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সভা কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চন্দনাইশ সদরে মেসার্স মক্কা ফার্মেসির শুভ উদ্বোধন আনোয়ারায় দুই মন্দিরে দুর্ধর্ষ চুরি আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে পোল্যান্ড সফরে অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো

কালীগঞ্জে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবারে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী জনাব মোহাঃ রাশেদ খাঁন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রেজওয়ানা নাহিদ-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জুলফিক্কার আলী,
সভায় বক্তারা সমাজ থেকে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন এবং সর্বনাশা অনলাইন জুয়ার মতো অপরাধমূলক কার্যক্রম চিরতরে দূর করতে কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও যুবসমাজকে সঠিক পথে পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, এসব অপরাধের কারণে যুবসমাজ আজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে, যা রোধে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102