বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবার সিটিভিতে প্রচার হবে নাটক “এক ভয়াল রাতের গল্প” সিলেটে UYBDS-এর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা কর্ণফুলী দৌলতপুর করপাড়ায় চার দিনব্যাপী শ্যামা পূজা ও মহানামযজ্ঞ ভিপি মোজাম্মেল পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত ‎ বোয়ালখালীতে ৩দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রশিক্ষণ সম্পন্ন চন্দনাইশে সঞ্জিত দেবের জীবনসংগ্রাম, পরিবার বাঁচাতে  একটি অটোরিক্সার স্বপ্ন যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন চট্টগ্রামের মেয়ে তিরোনা বড়ুয়া স্বল্পা ন্যায়বিচার নালসা NALSA এবার আপনার গ্রামে ব্যবস্থা হয়েছে বাংলাভাষা আন্দোলনের পথিকৃৎ ধীরেন্দ্রনাথ দত্তের স্মরণে সংবাদ সোচ্চার পত্রিকা

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:

চট্টগ্রামের বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা রিভার ভিউ পার্কের সৌন্দর্যবর্ধন কাজ বাস্তবায়ন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং অসহায় প্রতিবন্ধী পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে বোয়ালখালী পৌরসভা।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা রিভার ভিউ পার্ক পরিদর্শন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এ সময় তিনি ফিতা কেটে পার্কের নবনির্মিত নৌঘাট উদ্বোধন করেন।

পরে বোয়ালখালী পৌরসভার কধুরখীল ১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে ঝড়-বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করা প্রতিবন্ধী শ্যামল দাশ ও নির্মল দাশের হাতে পৌরসভার অর্থায়নে নির্মিত নতুন ঘরের দায়িত্ব বুঝিয়ে দেন পৌর প্রশাসক ও বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, ইউপি সদস্য এনামুল হক সজীব, পৌর প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ও পার্কের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি অসহায় প্রতিবন্ধী পরিবারের আবাসন নিশ্চিত করার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসনীয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102