মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে চার জনকে কারাদণ্ড কলকাতার কেষ্টপুর সমরপল্লী কৃষ্ণপুরে ১০০০ মানুষের বস্ত্র ও শাড়ি বিতরণ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মন্ত্রী আহমেদ আজম ও প্রতিমন্ত্রী ইশরাক বর্ণাঢ্য আয়োজনে গুনীজনদের “বঙ্গ শারদ সম্মান” সুজাতা সদনে সম্পন্ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত শতবর্ষে আদি বালিগঞ্জ সার্বজনীন দূর্গাপুজা গোলপার্ক ঐতিহ্য থেকে থিমের ঐতিহাসিক যাত্রা পটিয়ায় দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপওা বিষয়ক পূজা কমিটির সাথে মতবিনিময় আন্তর্জাতিক সীমান্তে আইন সচেতনতা শিবির ডিএলএসএ —তরুণ বিশ্বাস,কলকাতা– তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আনোয়ারায় সরকারি অনুমোদিত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট AIST-এর যাত্রা শুরু

বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক ​চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ – এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন পরিষদে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। বরমা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অভিযানে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় এই অভিযান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন, ইউপি সদস্য নওশা মিয়া, মোহাম্মদ হারুনুর রশিদ, মধুসূদন দত্ত, সাখাওয়াত হোসেন টিপু, জয়দেব গাঙ্গুলী, এবং মহিলা সদস্য শাকিলা আক্তার। এছাড়াও পরিষদের অন্যান্য কর্মকর্তা, গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় যুবকেরা এই মহতী উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে পরিষদ ভবনের আশপাশের আবর্জনা পরিষ্কার করা হয় এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়। একটি নান্দনিক ও মনোরম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বরমা ইউনিয়নকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারব।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102